শিরোনাম
icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত
down of head

জুনে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্প্রসারণ অব্যাহত

‘ভবিষ্যৎ ব্যবসায়িক সূচক অনুযায়ী কৃষি, নির্মাণ ও পরিষেবা খাতে সম্প্রসারণ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উৎপাদন খাতও আগামী মাসগুলোতে পুনরায় সম্প্রসারণে ফিরবে বলে প্রত্যাশা করা হচ্ছে।’

জুন মাসে বাংলাদেশের ‘পারচেজিং ম্যানেজারস ইনডেক্স’ (পিএমআই) ৫২ দশমিক নয়-এ দাঁড়িয়েছে। আগের মাসের তুলনায় সূচক নয় দশমিক নয় পয়েন্ট কমলেও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্প্রসারণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিট্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি)।

মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত জুন মাসের পিএমআই প্রতিবেদনে বলা হয়, কৃষি ও পরিষেবা খাতে সম্প্রসারণ অব্যাহত রয়েছে। কৃষি খাত টানা দশম এবং পরিষেবা খাত টানা ২১তম মাসে সম্প্রসারণ রেকর্ড করেছে। একই সময়ে উৎপাদন ও নির্মাণ খাতে কার্যক্রমে কিছুটা শ্লথ গতি দেখা গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ভবিষ্যৎ ব্যবসায়িক সূচক অনুযায়ী কৃষি, নির্মাণ ও পরিষেবা খাতে সম্প্রসারণ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উৎপাদন খাতও আগামী মাসগুলোতে পুনরায় সম্প্রসারণে ফিরবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পিএমআই প্রতিবেদন এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের যৌথ উদ্যোগে, যুক্তরাজ্য সরকারের সহায়তায় এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের কারিগরি সহযোগিতায় প্রস্তুত করা হয়।

সম্পর্কিত খবর