জীবন বীমা কর্পোরেশনের বিজনেস পারফরম্যান্স অ্যাপ্রেইসাল প্রোগ্রাম অনুষ্ঠিত

ঢাকাস্থ বিদ্যুৎ ভবনের মুক্তি হল রুমে জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে Business Performance Appraisal Programme-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মো. লিয়াকত আলী খান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব। এ সময় কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিবিএ নেতৃবৃন্দ এবং পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান কার্যালয়ের ম্যানেজার (উন্নয়ন প্রশাসন) মো. মাজেদুল ইসলাম সরকার।

 

অনুষ্ঠানে গুলশান শাখার ম্যানেজার রাজন কুমার রায় রেকর্ড পরিমাণ ৪.২৫ কোটি টাকা প্রথম বর্ষ ব্যবসা সম্পন্ন করে সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। এ অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ কর্পোরেশন তাকে Best Performance Award প্রদান করে।

 

অনুষ্ঠানে বক্তারা জীবন বীমা খাতে উন্নয়ন ও ব্যবসায়িক সাফল্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর