জাপানের ওসাকায় ভবনে আগুন, নিহত ২৭
জাপানের ওসাকা মহানগরীতে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে ওসাকা স্টেডিয়ামের পাশে ওই ভবনটিতে আগুন লাগে। খবর জাপান টাইমসের।
ওসাকা পৌর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বহুতল ভবনটির চারতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
সেখান থেকে পরে ভবনটির অন্যতলায় আগুন ছড়িয়ে পড়ে। বেলা পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল কর্তৃপক্ষ জানিয়েছে।


