শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

জাতীয় পরিচয়পত্র ছাড়া মিলছে না ট্রেনের টিকিট

জাতীয় পরিচয়পত্র না থাকায় লাইনে দাঁড়িয়েও অনেকে ট্রেনের টিকিট পাচ্ছেন না। আবার কেউ কেউ আত্মীয়-স্বজনকে ফোন করে পরিচয়পত্র এনে টিকিট সংগ্রহ করছেন। শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর কমলাপুর, ফুলবাড়িয়া ও বিমানন্দর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ফুলবাড়িয়া স্টেশনের সুপারভাইজার ও রেলওয়ের পরিবহন পরিদর্শক (বাণিজ্যিক) তৌফিকুল আজিম বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকিট দেওয়ার নিয়ম নেই। টিকিট কালোবাজারি ঠেকাতে জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে টিকিট দেওয়া হচ্ছে না। এখন থেকে পরিচয়পত্র দিয়েই টিকিট নিতে হবে।

রাতুল নামে এক যাত্রী বলেন, ভোররাত থেকেই লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট পেয়েছি। টিকিটি নিতে জাতীয় পরিচয়পত্রের নম্বর বলতে হয়। একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে চারটি পর্যন্ত টিকিট পাওয়া যায়। বেশি নিতে হলে অধিক জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয়।

এবার কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপ কমাতে রাজধানীর ৫টি স্টেশনে টিকিট বিক্রি শুরু হয়েছে। স্টেশনগুলো হলো- কমলাপুর, ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা ক্যান্টনমেন্ট ও ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন)।

ঈদের সম্ভাব্য দিন ৩ মে ধরে আজ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সে হিসেবে ২৩ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৪ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট, ২৬ ও ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মে’র টিকিট। আর ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি করা হবে ২ মে’র টিকিট।

সম্পর্কিত খবর