জাতি চরম দুর্ভোগে পড়বে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী নির্বাচন ২০১৪, ১৮ বা ২৪-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। আজ(১৬ নভেম্বর) খুলনা-৫ আসনে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে নগরীর জিরো পয়েন্টে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
প্রশাসনের প্রতি নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে এ জামায়াত নেতা বলেন, আপনারা নিরপেক্ষ থেকে আগামী নির্বাচন স্বচ্ছ করুন। প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পায়। অতীতে বিশেষ একটি দলের পক্ষে কাজ করা ওসি-এসপিরা সব পালিয়েছে। প্রধান বিচারপতি ও বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছেন। ডিআইজি-পুলিশ কমিশনার পালিয়ে গেছেন। ভবিষ্যতে কারো বিরুদ্ধেও একই অভিযোগ উঠলে তারা পালানোর পথ পাবে না।

নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্তৃত্বববাদী সরকারের কালো যুগ পেরিয়ে আমরা এখন নতুন বাংলাদেশের পথে। দেশকে নতুনভাবে গড়তে হবে।
এর আগে খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) এমপি প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাটি খুলনার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে গুটুদিয়া, ডুমুরিয়া, খর্ণিয়া, চুকনগর, আঠারোমাইল, রুদাঘরা, রঘুনাথপুর, শাহপুর, ধামালিয়া, জামিরা, ফুলতলা, দামোদর হয়ে শিরোমনি শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত ও আধুনিক খুলনা গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরের মানুষের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দিতেই এ আয়োজন। সুখে-দুঃখে মানুষের কল্যাণে সবসময় আছি এবং দলমতের ঊর্ধ্বে উঠে তা পালনের চেষ্টা করব।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, বছরের পর বছর ধরে আমাকে স্বাভাবিক কার্যক্রম করতে দেয়া হয়নি। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরে তা করতে পারছি। আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। তাই শান্তির বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবে।
পথসভায় সভাপতিত্ব করেন হরিণটানা থানার আমীর জি এম আব্দুল গফুর। বক্তব্য দেন খুলনা-১ আসনের (দাকোপ-বটিয়াঘাটা) সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, খুলনা জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, গাউসুল আযম হাদী, শেখ সিরাজুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, মোস্তফা আল মুজাহিদ ও আশরাফুল আলম প্রমুখ।