শিরোনাম
icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর
down of head

চীনা এন্টি-স্টেলথ রাডার বসিয়েছে পাকিস্তান!

ওপেন সোর্স স্যাটেলাইট ইমেজে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) এম এম আল বিমানঘাঁটিতে চায়না ইলেক্ট্রনিক্স টেকনলজি গ্রুপ কর্পোরেশনের (সিইটিসি) তৈরি জেওয়াই-২৭এ রাডারের অস্তিত্ব পাওয়া গেছে। জেনিস ডিফেন্স উইকলির খবরে একে জেওয়াই-২৭এ রাডার হিসেব উল্লেখ করা হয়। চলতি বছরের ৫ জুন থেকে ২৯ আগস্টের মধ্যে রাডারটি স্থাপন করা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে ২ সেপ্টেম্বর এটি সক্রিয় করা হয়।

২০১৬ সালে ঝুাহই এয়ারশোতে প্রথম এই রাডার উপস্থাপন করে সিইটিসি। প্রতিষ্ঠানটি জানায় যে জেওয়াই-২৭এ একটি ভিএইচএফ রাডার। বলা হয় এটি পাশে ও উপরের দিকে টু-ডাইমেনশন ইলেক্ট্রনিক স্ক্যান করতে পারে। সিইটিসির বক্তব্য অনুযায়ী এই রাডারের সুবিধা হলো এটি যেকোন দূরত্বে থাকা এফ-২২ র‌্যাপ্টর ও এফ-৩৫ লাইটিং-২ এর মতো স্বল্প-দর্শনযোগ্য তথা ‘স্টেলথ’ এয়ারক্রাফট সনাক্ত করতে সক্ষম।

জেওয়াই-২৭এ সিভিএলও (কাউন্টার-ভেরি-লো-অবসারভেবল) রাডারের পাল্লা এখনো জানা যায়নি। তবে শেফার্ড মিডিয়ার এক খবরে এই পাল্লা ৫০০ কিলোমিটার বলে উল্লেখ করা হয়। তাছাড়া জেওয়াই-২৭এ রাডার ধেয়ে আসা ব্যালিস্টিক মিসাইলের ব্যাপারে পরিস্থিতিগত সতর্কতা জারি করতে পারে।

পাকিস্তান এ ধরনের কয়টি রাডার কিনেছে তাও জানা যায়নি। এই রাডারের দূর পাল্লার ক্ষমতা বিবেচনা করে ধারণা করা যায় যে দেশটি দূর পাল্লার স্যাম ক্ষেপনাস্ত্রও সংগ্রহ করতে পারে। এ ব্যাপারে জানা গেছে যে চীনের কাছ থেকে তিন বা চারটি দূরপাল্লার এফডি-২০০০ ক্ষেপনাস্ত্র কেনার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান।

২০১৪ সালে রশিয়া তার নিজস্ব ভিএইচএফ রাডার স্থাপন করার পর থেকেই পাকিস্তানে এই রাডার সংগ্রহের বিষয়টি আলোচনা হচ্ছিল। ফ্রান্সের কাছ থেকে ভারত রাফাল জঙ্গিবিমানের প্রথম চালান লাভের কয়েক দিনের মাথায় পাকিস্তান এই এন্টি-স্টেলথ রাডার স্থাপন করে।

সম্পর্কিত খবর