শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

চালের দাম নিয়ে খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি

চালের দাম নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, আগামীকাল থেকে চালের দাম বেড়ে যাওয়া-তো দূরের কথা, যদি দাম না কমে; ভালো কথা বলা প্রশাসন আর ভালো থাকবে না। খাদ্য নিয়ে কোনো অবস্থাতেই রাজনীতি করতে দেওয়া যাবে না। যথেষ্ট লাভ করেছেন, আর নয়। রমজান উপলক্ষে লাভ নয়, বরং ছাড় দিয়ে বিক্রি করা উচিত।

কুষ্টিয়ায় চালকল মালিক এবং ব্যবসায়ীদের সঙ্গে অবৈধ মজুত রোধে করণীয় ও বাজার তদারকি সংক্রান্ত মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

উপস্থিত জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রত্যেকটা মিলের স্টক খতিয়ে দেখবেন। আজকেই ম্যাজিস্ট্রেট পাঠাবেন। তদারকি ও মনিটরিং বাড়াতে হবে। মিল মালিকরা প্রতিদিন কার কাছে বিক্রি করছে কতটুকু বিক্রি করছে তার হিসেব জেলা প্রশাসককে দিতে হবে। প্রতিদিনের হিসেব প্রতিদিনই দিতে হবে।
রবিবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া এ বৈঠক চলে প্রায় সাড়ে তিন ঘণ্টা। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাখাওয়াত হোসেন, কুষ্টিয়াসহ আশপাশের চার জেলার জেলা প্রশাসক, কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রবিউল ইসলামসহ খাদ্য বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ অটো রাইসমিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদ এগ্রো ফুড লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রশিদসহ, চালকল মালিক সমিতির নেতারা তাদের মতামত তুলে ধরেন।

সভায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা ডটকম/এন

সম্পর্কিত খবর