শিরোনাম
icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
down of head

চাকরিচ্যুত ব্যাংকারদের ওপর হামলার অভিযোগ

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ার অভিমুখে চাকরিচ্যুত কর্মীদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অর্তকিত হামলা চালানোর অভিযোগ ওঠেছে অন্য একটি সংগঠন ‘গ্রাহক ফোরাম’-এর বিরুদ্ধে। এতে বেশ কয়েকজন কর্মকর্তা ও আন্দোলনকারী আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ব্যাংক ভবনের নিকটবর্তী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগ, হামলাকারীরা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথাড়ি আক্রমণ চালালে তাৎক্ষণিক পুরো এলাকায় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

চাকরিচ্যুত কর্মকর্তাদের মধ্যে মিজান নামে একজন বলেনন, ‘মিছিল নিয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই ‘গ্রাহক ফোরাম’-এর ব্যানারে জড়ো হওয়া প্রতিপক্ষ তাদের ওপর আচমকা ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়। হামলায় ব্যাংকের সহকারী কর্মকর্তা মিনহাজুল আবেদীন ডান চোখে মারাত্মক আঘাত পান। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত জরুরি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি বলেন, পুলিশের সামনেই দেশীয় অস্ত্র ও ইটের আঘাতে আন্দোলনে অংশগ্রহণকারী বেশ কয়েকজন রক্তাক্ত হন।

এ ঘটনায় ওই এলাকায় কর্মরত ব্যাংক কর্মকর্তা ও বিক্ষোভকারীদের নিরাপত্তাহীনতা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত খবর