শিরোনাম
সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীটানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান
down of head

চলন্ত বাসে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বাসচালক রিমান্ডে

রাজধানীতে বিকাশ পরিবহনের একটি চলন্ত বাসে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বাসচালক মাহাবুবুর রহমানকে একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান।

আদালত সংশ্লিষ্টসূত্রগুলো বলছে, লালবাগ থানায় শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় বাস চালক মাহাবুবুর রহমানকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত একদিন মঞ্জুর করেন। গতকাল বুধবার ঢাকার আশুলিয়া এলাকা থেকে ওই চালককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, গত রোববার রাত সাড়ে আটটার দিকে একজন ছাত্রী ধানমন্ডি থেকে আজিমপুরে তাঁর বাসায় যাওয়ার উদ্দেশ্যে বিকাশ পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে উঠে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে একপর্যায়ে ওই ছাত্রী তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। সব যাত্রী নেমে যাওয়ায় পর বাসটিতে ওই ছাত্রী একাই ছিলেন। তখন বাসের চালকের সহকারী ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করলে তিনি চিৎকার শুরু করেন। ওই ছাত্রী বাস থামাতে বলার পরও চালক বাস চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে আজিমপুর গার্লস স্কুলের কাছে চালক বাসটির গতি কমালে ওই ছাত্রী লাফ দিয়ে বাস থেকে নেমে যান।

ছাত্রী ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে একটি পোস্ট দেন। এরপর লালবাগ থানার পুলিশ ছাত্রীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে। তাৎক্ষণিক সিসি ফুটেজ পর্যালোচনা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে বিকাশ পরিবহনের বাসটি শনাক্ত করা হয়। চালকের সহকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর