শিরোনাম
icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন
down of head

চলতি বছর ভারতে ইস্পাতের ব্যবহার বৃদ্ধির পূর্বাভাস

ভারতের অর্থনীতিতে গতি ফিরতে শুরু করায় অবকাঠামো নির্মাণ, প্রকৌশল ও অন্যান্য খাতে ইস্পাতের চাহিদা বেড়ে দ্বিগুণ হয়েছে। ফলে চলতি বছর দেশটিতে ইস্পাতের ব্যবহার গত বছরের তুলনায় বাড়বে। ব্রোকারেজ ও ক্রেডিট রেটিং এজেন্সিগুলো এ তথ্য জানিয়েছে।

কেয়ার রেটিংস সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালে ভারতে ইস্পাতের ব্যবহার বেড়ে ১১ কোটি ১০ লাখ টনে পৌঁছতে পারে। ২০২০ সালে করোনা মহামারীর প্রাদুর্ভাবের প্রভাবে দেশটিতে ইস্পাতের ব্যবহার কমে ৮ কোটি ৯৩ লাখ টনে নেমে গিয়েছিল।

প্রাক্কলিত হিসাব অনুযায়ী, ২০২১ সালে দেশটিতে ১০ কোটি ৪০ লাখ টন ইস্পাত ব্যবহার হয়েছে। এর মানে দাঁড়ায়, গত বছর দেশটিতে ইস্পাতের ব্যবহার বেড়েছে ১৭ শতাংশ।

সম্প্রতি ভারতের ইস্পাতমন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিংহ জানান, ২০২৪-২৫ অর্থবছরে দেশীয় ইস্পাতের চাহিদা ১৬ কোটি টনে দাঁড়াতে পারে। ইস্পাতের চাহিদা, উৎপাদন ও ব্যবহার বাড়াতে ভারত সরকার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে।

ইস্পাত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে শিল্প উপকরণটির ব্যবহার প্রায় দ্বিগুণ হতে পারে। ২০৩০-৩১ অর্থবছর নাগাদ ইস্পাত ব্যবহার পৌঁছতে পারে ২৫ কোটি টনে।

সম্পর্কিত খবর