শিরোনাম
icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১
down of head

ঘুমন্ত চা দোকানিকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুরে এক চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তি উপজেলা শহরের কুলতরা বাজারের চা দোকানি ইমামুল হক ইমা।
এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
কোটচাঁদপুর-মহেশপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম জানান, বাজারে নিজের দোকানে ঘুমিয়ে ছিলেন ইমামুল হক। রাত ১২টার দিকে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে ঘটনা জানতে পেরে লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, কয়েক দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে এলাকার কয়েকজনের সঙ্গে বিরোধ হয়েছিল ইমামুলের। ধারণা করা হচ্ছে— তার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তার নাম জানাতে অস্বীকার করেছেন পুলিশের এ কর্মকর্তা।

লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সম্পর্কিত খবর