শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ঘরে আগুন লেগে ঘুমের মধ্যেই পুড়ে ছাই দুই যুবক

বান্দরবানের আলীকদমে অগ্নিদগ্ধ হয়ে আদিবাসী দুই যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মেনরাই ম্রো নামে একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ২টায় আলীকদম উপজেলার ৭নং ওয়ার্ড কলার ঝিরি লাংড়ি মুরুং পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রেংনং ম্রো (৩৬) ও রিংরাও ম্রো (৩২)। তারা উভয়ই আলীকদম উপজেলার ৭নং ওয়ার্ড কলার ঝিরি লাংড়ি মুরুং পাড়ার বাসিন্দা।

নিহত রিংরাও ম্রোর ভাই প্রেনচুন ম্রো জানান, নিহতরা মদ্যপ অবস্থায় মেনরাই ম্রো’র ঘরে ঘুমান।
পরে মধ্যরাতে আগুন লেগে ঘরসহ রেংনং ম্রো ও ও রিংরাও ম্রো পুড়ে মারা যান। কুপি বাতির আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
মদপান করে ঘুমিয়েছিলেন তারা। এ অবস্থায় কুপি বাতি থেকে ঘরে আগুন লাগলে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে রেংনং ম্রো ও রিংরাও ম্রো মারা যান। তবে মেনরাই ম্রো নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত খবর