শিরোনাম
icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত
down of head

ঘণ্টাব্যাপী ফের ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ডাউন

বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বার্তা পাঠানোর অ্যাপ মেসেঞ্জারে ও ইনস্টাগ্রামের বার্তা আদান-প্রদানের সেবা বন্ধের ঘটনা ঘটেছে। হঠাৎ সমস্যা দেখতে পেয়ে এ নিয়ে ফেসবুক ও টুইটারসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলতে শুরু করেন ব্যবহারকারীরা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে।

বুধবার সন্ধ্যার পর থেকেই বিভিন্ন দেশ থেকে ফেসবুকের বার্তা পাঠানোর প্ল্যাটফর্ম মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের বার্তা আদানপ্রদান সেবা ব্যাহত হওয়ার খবর পাওয়া যায়।

মেটা প্ল্যাটফর্মস করপোরেশনের প্রতিষ্ঠান ফেসবুক এ নিয়ে তৃতীয়বার বন্ধের সম্মুখীন হলো। এর আগে অবশ্য মূল কোম্পানির নামও ফেসবুক করপোরেশন ছিল। সম্প্রতি মূল কোম্পানির নাম বদলে মেটা প্ল্যাটফর্মস করপোরেশন রাখার ঘোষণা দেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।

যুক্তরাষ্ট্র ও কানাডার পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী, বুধবার বেলা ২টার দিকে এ ঘটনার সূত্রপাত বলে জানিয়েছে ওয়েবসাইট বন্ধের হালনাগাদ তথ্য সংগ্রহকারী ‘ডাউনডিটেক্টর’।

মেটা প্ল্যাটফর্মস করপোরেশনের একজন মুখপাত্র ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘কিছু ব্যবহারকারীদের অনেকে মেসেঞ্জার, ওয়ার্কপ্লেস চ্যাট ও ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ (ডিএম) ব্যবহারে সমস্যা দেখেছেন।’

গত ৪ অক্টোবর প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল ফেসবুক বন্ধ ছিল। কয়েকদিন পর ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটস্যাপ সংক্ষিপ্ত সময়ের জন্য বন্ধ ছিল।

এবারের বন্ধ হওয়া নিয়ে ফেসবুক মেসেঞ্জার তাদের টুইটার একাউন্ট পোস্টে বলে, ‘না, আপনার ওয়াইফাই বন্ধ হয়নি। আমরা যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছি।’ ওই পোস্টে মেসেঞ্জারডাউন হ্যাশট্যাগ ব্যবহার করেছে।

মেটা প্ল্যাটফর্মস করপোরেশনের মুখপাত্র ওয়াল স্ট্রিট জার্নালকে ফেসবুক মেসেঞ্জারের এই টুইট পোস্টের সত্যতা জানিয়েছেন।

অন্যদিকে, ইনস্টাগ্রাম এক পোস্টে এ পরিস্থিতির জন্য ক্ষমা চেয়েছে।

 

 

সম্পর্কিত খবর