শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

গোয়ায় যেতে পারবেন না দরিদ্ররা

ধনী না হলে ইচ্ছে থাকলেও ভারতের দর্শনীয় পর্যটনকেন্দ্র গোয়ায় ভ্রমণ করতে পারবেন না পর্যটকেরা। গোয়ার পর্যটন মন্ত্রী মনোহর আজগাঁওকর জানিয়েছেন, গোয়া চায় সবচেয়ে ধনী পর্যটক, যারা বাসে খাবার রান্না করেন না।

মন্ত্রীর ভাষায়, যে পর্যটকেরা গোয়ার সৌন্দর্য নষ্ট করে বা মাদক সেবন করে তাদের গোয়ায় স্বাগত জানানো হবে না। এ ব্যাপারে আরো জোর দিয়ে তিনি বলেছেন, গোয়া পর্যটকদের জন্য উন্মুক্ত। তবে পর্যটকদের অবশ্যই গোয়ার সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। খবর এনডিটিভির।

ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আরব উপকূলে অবস্থিত এ ছোট্ট ও সুন্দর রাজ্য গোয়া। অনেক সময় দেখা যায়, বাস ভাড়া করে ভ্রমণে বেরিয়ে পর্যটন এলাকায় খাবার রান্না করেন অনেকে। এ কারণে জনসম্মুখে রান্না করা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

মনোহর আজগাঁওকর বলেন, ‘আমরা এমন পর্যটক চাই না যারা মাদক সেবন করে। আমরা এমন পর্যটক চাই না যারা গোয়া নষ্ট করে। আমরা এমন পর্যটক চাই না যারা গোয়ায় বাসে খাবার রান্না করে। আমরা ধনী পর্যটক চাই। আমরা এমন পর্যটক চাই যারা আমাদের সংস্কৃতি, ঐতিহ্যকে সম্মান করে। আমরা পর্যটকদের স্বাগত জানাই কিন্তু তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের সীমার মধ্যে গোয়া উপভোগ করা উচিত।’

পর্যটন মন্ত্রী জোর দিয়ে জানান, গোয়াতে মাদক সেবনকারীদের কোনো স্থান নেই। গোয়া মাদকের বিরুদ্ধে, সরকার এর বিরুদ্ধে, তিনি মাদকের বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রীও এর বিরুদ্ধে।

প্রসঙ্গত, সম্প্রতি পর্যটকদের জন্য গোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে। এমনকি চার্টার্ড ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর