শিরোনাম
down of head

গৃহকর্মীর সঙ্গে যা করলেন রজনীকান্ত

মাঝে মধ্যেই গৃহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা যায় তারকাদের। এতে ব্যাপক সমালোচনার মুখেও পড়েন তারকারা। এবার গৃহপরিচারিকার সঙ্গে দুর্ব্যবহার করে কটাক্ষের মুখে পড়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

রজনীকান্তের মতো এত বড় একজন সুপারস্টারের এমন আচরণে রীতিমতো হতবাক নেটিজেনরা। গৃহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করার বিষয়টি যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। মূলত এ কারণেই ভক্তদের তোপের মুখে পড়েছেন দক্ষিণী এই সুপারস্টার।

ভারতীয় ধনকুবের শিল্পপতি রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির প্রাক-বিয়ের অনুষ্ঠানে পরিবার নিয়ে উপস্থিত হয়েছিলেন রজনীকান্ত। আর সেখানেই গৃহকর্মীর সঙ্গে এমন বাজে আচরণ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়— পরিবারের অন্য সদস্যদের নিয়ে হেঁটে যাচ্ছেন রজনীকান্ত। তাদের সঙ্গে ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছেন এক গৃহকর্মী। রজনীকান্তকে দেখে ছবি তুলতে চান চিত্রগ্রাহকরা।

সম্পর্কিত খবর