শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

গাজীপুরে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন কামারগাও এলাকায় একটি পিকনিকের বাসে অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন শামীম হোসেন (৩৬), এমত হোসেন (৩২),ইব্রাহিম খলিল (৫৭) ও রমজান আলী (৫৪)।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. কামাল হোসেন।

তিনি জানান, সোমবার দিবাগত রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের (উত্তর) একটি দল কক্সবাজার থেকে গাজীপুর মহানগরীর টঙ্গীতে আসা একটি বাস আটকিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালায়। আসামিরা পালানোর চেষ্টা করলে তাদের ধরা হয়। পরে তারা ইয়াবা পাচারের কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্যে বাসের ভেতরে বিভিন্ন স্থানে ১৩ প্যাকেট থেকে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে গাজীপুর মহানগরীর পূবাইল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর