শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

গলায় ছুরি ধরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

টানাপোড়েনের সংসারে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চট্টগ্রাম শহরে ছুটে আসেন ঝুমুর (ছদ্মনাম)। গার্মেন্টসে কাজ করে ভালোই চলছিল জীবন-জীবিকা। এবার ঈদের ছুটি কাটিয়ে বাড়ি থেকে আসতে দেরি হওয়ায় চাকরি চলে যায় তার। ইটপাথরের নিষ্ঠুর এই শহরে অসহায় হয়ে পড়েন বেকার ঝুমুর (২৬)। চাকরির জন্য পরিচিতদের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি চাকরির সন্ধান।

ফোনে চাকরির প্রলভোন দেখিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেখা করতে বলেন পূর্বপরিচিত বাপ্পী। সেখানে ওঁৎ পেতে থাকা তিন সহযোগীসহ গলায় ছুরি ধরে তাকে নিয়ে যায় পাহাড়ি নির্জন স্থানে। সেখানে পালাক্রমে ধর্ষণ শেষে অন্ধকারাচ্ছন্ন ঝোঁপে ফেলে যাওয়া হয় বলে জানান মেডিকেলে নিয়ে যাওয়া মো. জহির।

শনিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে চট্টগ্রামের আকবরশাহ থানাধীন বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের পঞ্চম ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, গণধর্ষণের শিকার ওই ভুক্তভোগী এলাকায় গিয়ে পার্শ্ববর্তী জহির নামে এক ব্যক্তির সহযোগিতায় হাসপাতালে আসেন। বর্তমানে তিনি ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত অন্যদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ আকবর।

সম্পর্কিত খবর