শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

গম রফতানিতে বড় ধসের শঙ্কা ইউএসডিএর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বড় প্রভাব এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে দৃশ্যমান হয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য বলছে, এ বছর কৃষ্ণ সাগরীয় অঞ্চলের দেশগুলো থেকে গমের রফতানি উল্লেখযোগ্য পরিমাণে কমতে পারে। যার বড় প্রভাব পড়তে পারে ইউরোপসহ আফ্রিকার অনেক দেশে। খবর ওয়ার্ল্ড গ্রেইন।

রাশিয়া ও ইউক্রেন বিশ্বের অন্যতম দুই শীর্ষ গম রফতানিকারক। দেশ দুটি সম্মিলিতভাবে আন্তর্জাতিক বাজারে গমের ৩০ শতাংশ সরবরাহ করে। তবে চলমান যুদ্ধে সেই সরবরাহ চেইনে বড় ব্যাঘাত ঘটতে পারে বলে জানিয়েছে ইউএসডিএ। সংস্থাটির মাসভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণ সাগরীয় অঞ্চলের দেশ দুটি থেকে এ বছর গমের রফতানি ১২ শতাংশের মতো কমতে পারে।

এর আগের প্রতিবেদনের চেয়ে এবার রফতানি আরো কম হওয়ার প্রাক্কলন করেছে ইউএসডিএ। ওই প্রতিবেদনে রাশিয়া ও ইউক্রেন থেকে এ বছর গমের রফতানি প্রাক্কলন ধরা হয় ৫ কোটি ২০ লাখ টন। তবে সংস্থাটি এখন বলছে, আগের প্রাক্কলনের চেয়ে রফতানি ৭০ লাখ টন কমতে পারে। ইউএসডিএ বলছে, চলমান যুদ্ধের কারণে কৃষ্ণ সাগরীয় অঞ্চলের গমের ওপর নির্ভরশীল দেশগুলো অধিকমাত্রায় ভোগান্তিতে পড়বে। সরবরাহ কমায় বেশি দামেও পণ্যটি আমদানি করতে হিমশিম খেতে পারে এসব দেশ। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোসহ তুরস্ক, মিসর, আফগানিস্তান, আলজেরিয়া, কেনিয়া, পাকিস্তান, তানজানিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোয় এর প্রভাব তীব্র হবে।

 

সম্পর্কিত খবর