শিরোনাম
icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা
down of head

যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস উত্তোলন বাড়বে: ইআইএ

২০৫০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস উত্তোলন বাড়বে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) প্রকাশিত অ্যানুয়াল এনার্জি আউটলুক ২০২২ (এইও২০২২) প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসসহ (এলএনজি) যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাসের রফতানি চাহিদা বৃদ্ধিতে দেশটির প্রাকৃতিক গ্যাস উত্তোলন বাড়বে।

এইও২০২২ প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালের শুরু থেকেই প্রাকৃতিক গ্যাস রফতানি বাড়তে যাচ্ছে। ২০৫০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রাকৃতিক গ্যাস উত্তোলন প্রায় ২৫ শতাংশ করে বাড়বে। সিংহভাগ উত্তোলন হবে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় অ্যাপালাশিয়া বেসিন ও মিসিসিপি-লুইজিয়ানা সল্ট বেসিনের গ্যাসক্ষেত্র থেকে। এছাড়া প্রাকৃতিক গ্যাস উত্তোলনের অর্ধেক আসবে অ্যাসোসিয়েটেড গ্যাস হিসেবে পরিচিত ওয়েল ফর্মেশন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পারমিয়ান বেসিনের উলফক্যাম্প ফর্মেশন থেকে লক্ষণীয় অ্যাসোসিয়েটেড প্রাকৃতিক গ্যাস উত্তোলন হবে। টেক্সাস ও লুইজিয়ানার এলএনজি রফতানি টার্মিনালগুলোর কাছাকাছি হওয়ায় দ্য উলফক্যাম্প ও হাইনিসভিল ফর্মেশন থেকে উত্তোলন ঊর্ধ্বমুখী থাকে।

অ্যাপালাশিয়া বেসিনের প্রাকৃতিক গ্যাস রফতানি বাজারে গেলেও ইআইএর পূর্বাভাস, এ অঞ্চলে উত্তোলিত অধিকাংশ গ্যাস স্থানীয় বাজারে বিক্রি হবে। কারণ পাইপলাইন অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে অ্যাপালাশিয়া থেকে রফতানিমুখী টার্মিনালে গ্যাস পরিবহনে সমস্যা হচ্ছে।

সাত বছরের মতো ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস রফতানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। চলতি বছরেও এ ধারা অব্যাহত থাকবে বলে মনে করে ইআইএ।

২০৩৩ পরবর্তী সময়ে প্রাকৃতিক গ্যাস রফতানি স্থিতিশীল থাকবে বলে পূর্বাভাস ইআইএর। প্রাকৃতিক গ্যাস রফতানি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে এলএনজি। তবে মেক্সিকো ও কানাডায় পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস রফতানি বাড়বে। সম্প্রতি মেক্সিকোমুখী বেশ কয়েকটি পাইপলাইন অবকাঠামো নির্মাণ সম্পন্ন হওয়ায় রফতানি সক্ষমতা বাড়বে।

ইআইএর পূর্বাভাস, এলএনজি রফতানি চাহিদা বৃদ্ধিতে ২০২৫ সাল পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস উত্তোলন বাড়বে। ২০৩৩ সাল নাগাদ এলএনজি রফতানি ৫ দশমিক ৮৬ ট্রিলিয়ন ঘনফুটে দাঁড়াবে। বর্তমান লেভেলের চেয়ে যা ৬৫ শতাংশ বেশি।

এদিকে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম গতকাল ১২ শতাংশ বেড়ে প্রতি মেগাওয়াট আওয়ার ১১৫ ইউরোয় দাঁড়িয়েছে। গত শুক্রবার ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম ১৩১ ডলার ছুঁয়েছিল।

 

সম্পর্কিত খবর