শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে

কয়েক সপ্তাহ ধরে মালয়েশিয়ার বাজারে পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ঊর্ধ্বমুখী ছিল। তবে গতকাল সেটি কমেছে। ভোজ্যতেলটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য একদিনে প্রায় ১০ শতাংশ কমেছে। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে পাম অয়েলের মে মাসের সরবরাহ মূল্য গতকাল প্রথমার্ধের পর সাড়ে ৭ শতাংশের বেশি কমে যায়। এ সময় টনপ্রতি মূল্য ৫০৭ রিঙ্গিত কমে ৬ হাজার ২০০ রিঙ্গিতে দাঁড়ায়। এর আগে গত তিন সপ্তাহ ভবিষ্যৎ সরবরাহ মূল্য প্রায় ২০ শতাংশ বেড়েছিল।

বিশ্বে পাম অয়েলের শীর্ষ উৎপাদক ও রফতানিকারক দেশ ইন্দোনেশিয়া। আর দ্বিতীয় শীর্ষ দেশ মালয়েশিয়া। সাম্প্রতিক সময়ে ভোজ্যতেলের আন্তর্জাতিক বাজার বেশ অস্থির হওয়ায় পাম অয়েলের রফতানি সীমিত করেছে ইন্দোনেশিয়া। এজন্য নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার।

শীর্ষ সরবরাহকারী দেশের এ বিধিনিষেধ ক্রেতাদের মালয়েশিয়ামুখী করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এরই মধ্যে মালয়েশিয়া থেকে ভোজ্যতেলটির আমদানি বাড়াতে উদ্যোগ নিয়েছে শীর্ষ ভোক্তাদেশ ভারত।

সম্পর্কিত খবর