down of head

গভীর রাতে ভবন থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

রাজধানীর গুলশানে একটি ভবন থেকে পড়ে সানা রেজওয়ান সেলিম (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে ১২ তলা ভবনের নয়তলার রেলিং থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে গুলশান-২ এর ৪১ নম্বর রোডের ৪৮ নম্বর বাসার সামনে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে অসাবধনতাবশত রেলিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে নাকি সানা আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

সানা রাজধানীর উত্তরার একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। তার বাবার নাম রেজওয়ান সেলিম। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী।

গুলশান থানার এসআই শিল্পী আক্তার গণমাধ্যমকে বলেন, এলাকার লোকজনের মুখে শুনেছি, ওই ভবনের নয়তলার রেলিং থেকে পড়ে গিয়ে সানার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

সম্পর্কিত খবর