down of head

আবারো হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

কয়েকদিন আগে চিকিৎসাধীন থেকে হাসপাতাল থেকে ফিরলেও বিকেলে আবারো যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বিকেল তিনটায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন থেকে এভার কেয়ার হসপিটালে যাবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এদিকে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে খালেদা জিয়ার হাসপাতালে যাওয়া আসার সময় নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন।

 

 

সম্পর্কিত খবর