শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

গবেষণা থেকে কাট-কপি-পেস্ট বাদ দিতে হবে : বিএসএমএমইউ ভিসি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, আমাদের গবেষণা থেকে কাট-কপি-পেস্ট বিষয়টি বাদ দিতে হবে। এর জন্য মৌলিক গবেষণার দিকে জোর দিতে হবে। পুরোনো গবেষণা নয় বরং নতুন বিষয়ে গবেষণার দিকে আরও নজর দিতে হবে।

শনিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের ডেন্টাল বিভাগের মিলনায়তনে বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক সাইন্স অনুষদ আয়োজিত তিনদিন ব্যাপী ‘গবেষণা পদ্ধতি’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শারফুদ্দিন আহমেদ বলেন, সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার কাজে আরও মনোযোগ দিতে হবে। তাদের আর্টিকেল আমাদের জার্নালে প্রকাশ করা হবে। যাদের রিসার্চ ভালো হবে তাদের প্রত্যেককে পুরস্কার দেওয়া হবে।

গবেষণার নানা দিক সম্পর্কে উপাচার্য বলেন, আমাদের এখানে নাসাভ্যাকের ট্রায়াল শুরু হয়েছে। নতুন নতুন গবেষণা আশা করি ইতিবাচক আরও ফল বয়ে আনবে। নতুন কিছু করা যায় কি না সে বিষয়ে আমাদের সবাইকে ভাবতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. মো. মোজ্জামেল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এনাটমি বিভাগের অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর