শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

খুলনা-কলকাতা রুটে কাল থেকে আবার চালু হচ্ছে ট্রেন

আগামীকাল রবিবার থেকে পুনরায় চালু হতে যাচ্ছে দেশের দক্ষিণের জেলা খুলনার সাথে কলকাতা রুটে চলাচলকারী একমাত্র ট্রেন মৈত্রী এক্সপ্রেস। ইতিমধ্যে ট্রেনটিকে বরণ করতে বেনাপোল সেজেছে নতুন সাজে। মহামারি করোনার কারণে দীর্ঘদিন খুলনা-কলকাতা রুটে বন্ধ থাকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন।

গত ১৭ এপ্রিল ভারতের ইস্টার্ন রেলওয়ের একটি উচ্চপদস্থ টিম পুনরায় ট্রেনটি চালু করতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বেনাপোল আসেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের পাকশি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মৈত্রী এক্সপ্রেস চালুর তোড়জোড় চলছে গত তিনদিন ধরে। স্টেশনে চলছে পরিষ্কারের কাজ। ২৭ মে বসানো হয়েছে উন্নতমানের ১৪টি সিসি ক্যামেরা।
বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, করোনার কারণে ২০ সালের ১৫ মার্চ মৈত্রী এক্সপ্রেস ট্রেন বন্ধ হয়ে যায়। দু’দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেওয়া সিদ্ধান্ত মোতাবেক সব ঠিকঠাক থাকলে আগামীকাল রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ভারতীয় বগি সমৃদ্ধ মৈত্রী এক্সপ্রেস ট্রেন দীর্ঘদিন পর বেনাপোলের মাটি স্পর্শ করবে।

ট্রেনটি কাস্টমস এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল ছেড়ে খুলনার উদ্দেশে রওনা দেবে ১০টা ৪৫ মিনিটে। ফিরতি ট্রেন খুলনা ছেড়ে বেনাপোল পৌঁছাবে ৩টা ১৫ মিনিটে। বেনাপোল ইমিগ্রেশন এবং কাস্টমসের আনুষ্ঠানিকতা সেরে ভারতের উদ্দেশে রওনা দেবে ৪টা ১৫ মিনিটে। তবে দীর্ঘ বিরতির পর ভারত ছেড়ে আসা ফিরতি ট্রেনটি কতজন যাত্রী নিয়ে বাংলাদেশে আসবে, তা জানাতে পারেনি স্টেশন মাস্টার।

সম্পর্কিত খবর