শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

খেলাপি ঋণের স্থিতি কমিয়ে আনার আহ্বান বিকেবি এমডির

সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্প এবং আয়ের উৎস সৃষ্টিকারী খাতগুলোতে দ্রুত ঋণ বিতরণ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইসমাইল হোসেন। পাশাপাশি খেলাপি ঋণের স্থিতি কমিয়ে আনার জন্য সবাইকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। ময়মনসিংহ বিভাগের ‘ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণবিষয়ক পর্যালোচনা সভা থেকে গতকাল এ আহ্বান জানানো হয়। নগরীর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিকেবির এমডি বলেন, জনগণের কাছে কৃষি ব্যাংকের আধুনিক ব্যাংকিং সেবা স্বল্পতম সময়ে পৌঁছে দিতে হবে। এ সময় তিনি গুণগত ও মানসম্পন্ন ঋণ বিতরণের মাধ্যমে ঋণস্থিতি বৃদ্ধিসহ ঋণ আদায়, আমানত সংগ্রহ ও বৈদেশিক রেমিট্যান্স সংগ্রহের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন। বাংলাদেশ কৃষি ব্যাংক, ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ক্রেডিট বিভাগ) মোহাম্মদ মঈনুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (বিভাগীয় দায়িত্বে, শাখা নিয়ন্ত্রণ ও ব্যবসা উন্নয়ন বিভাগ) মো. জামিল হোসেন প্রমুখ।

সম্পর্কিত খবর