স্পট মার্কেটে দুই কোম্পানির লেনদেন
বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আজ ও আগামীকাল দুদিন স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক ও বীমা খাতের দুই কোম্পানির। কোম্পানি দুটি হলো প্রাইম ব্যাংক লিমিটেড ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। এ দুদিন কোম্পানি দুটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাইম ব্যাংক: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১২ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ১৯ এপ্রিল।
প্যারামাউন্ট টেক্সটাইল: প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৭ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে ইজিএম করবে কোম্পানিটি। এজন্য রেকর্ড ডেট ধরা হয়েছে ১৯ এপ্রিল।



