শিরোনাম
গ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতখিলগাঁওয়ে শিক্ষক-বিজ্ঞানীকে গলা কেটে হত্যাচেষ্টা, মামলাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, মিলবে বিপুল গ্যাসখোলা পোলাও চাল ১০০ টাকা, প্যাকেটের দাম দ্বিগুণমাছ-সবজিতে স্বস্তি, কমেনি মুরগি-ডিমের দামপথের খাবার বিক্রিতেও নিবন্ধন বাধ্যতামূলকসাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণাপুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমছে, বাড়ছে অস্থিরতাকমল সোনার দামফাঁকা ঢাকা, সড়কে নেই যানজটগ্যাস-বিদ্যুৎ সংকটে চাপে পোশাক খাতজয়ার রূপে রোদ-গোলাপির ছোঁয়া
down of head

খিলগাঁওয়ে শিক্ষক-বিজ্ঞানীকে গলা কেটে হত্যাচেষ্টা, মামলা

রাজধানীর খিলগাঁওয়ে বাসা ভাড়ার কথা বলে ডেকে নিয়ে শিক্ষক ও বিজ্ঞানী সৈয়দ শাহ মোহাম্মদ সরোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ মিনহাজুল বাহার খিলগাঁও থানায় ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর রাত ৯টার দিকে উত্তরগাঁও মসজিদ রোডের ৫৮/৩ নম্বর বাসার চতুর্থ তলায় একটি কক্ষ ভাড়া নেওয়ার কথা বলে সরোয়ারকে ডেকে নেওয়া হয়। সেখানে বাথরুমের লাইট নষ্ট হওয়ার অজুহাতে তাঁকে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। পরে তাঁকে মেঝেতে ফেলে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়।

এ সময় তাঁর গলায় গুরুতর জখম হয়। আত্মরক্ষার চেষ্টা করলে দুই হাতের কবজি ও আঙুলেও মারাত্মক আঘাত পান তিনি। পরে তাঁকে মৃত ভেবে দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি ভিভো মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সরোয়ারকে উদ্ধার করে প্রথমে ফরাজি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাঁর গলা ও দুই হাতের বিভিন্ন স্থানে প্রায় ৪২টি সেলাই দেওয়া হয়েছে।

পরিবারের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসা ও মাদকাসক্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং সাবেক মাদকাসক্ত ভাড়াটিয়াদের উচ্ছেদ করার কারণে ক্ষুব্ধ হয়ে একটি চক্র পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে থাকতে পারে।

এ ঘটনায় ১৮ অক্টোবর খিলগাঁও থানায় মামলা করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪২, ৩২৬, ৩০৭, ৩৮০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

খিলগাঁও থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

সম্পর্কিত খবর