শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ক্রেতা সেজে প্রতারণা, নারী গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও মোবাইল ব্যাংকিং-এর নামে প্রতারণার অভিযোগে ভাবনা আক্তার (২১) নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁও থানার কাওরান বাজার বেলপট্টি মোড়ের রেলওয়ে মাকের্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,গ্রেপ্তার ভাবনা কিশোরগঞ্জের নিকলী থানার গুরই উত্তর হাঁটি গ্রামের সরোয়ার সরদারের মেয়ে।

ভাবনা একজন প্রতারক। তার গ্রুপে নারীসহ আরও কয়েকজন সদস্য আছেন। তারা মূলত মোবাইল ব্যাংকিং-এর বিভিন্ন এজেন্টের সঙ্গে প্রতারণা করেন তিনি। তাদের গ্রুপের একজন নারী সদস্য প্রথমে একটি দোকানে যান। সেখানে একটি নম্বর বলে তাতে টাকা পাঠাতে বলেন। টাকা পাঠানোর সঙ্গে সঙ্গেই গ্রুপের আরেক সদস্য কার্ড কিনতে আসেন। দোকানদার কার্ড দিতে একটু নিচু হলে বা অন্যমনস্ক হলেই তারা তখন নিজেদের মধ্যে মোবাইল ফোন পরিবর্তন করে ফেলেন! এরপর কার্ড নিয়ে অপর সদস্য চলে গেলে টাকা আসেনি বলে দাবি করতে থাকেন ওই নারী সদস্য। পরে নিজের মোবাইলও দেখান। এখানে উল্লেখ্য, তারা একই ধরনের দুটি মোবাইল ফোন সেট রাখে এবং দুটি সিম নম্বরই থাকে প্রায় একই, শুধু একটি ডিজিটই আলাদা হয়। দোকানদার পরে ওই মোবাইল চেক করেন এবং দেখেন একটি ডিজিট ভুল হয়েছে ও টাকা অন্য নম্বরে চলে গেছে। এটা নিজের ভুল মনে করে পরে পুরো টাকা আবার ফেরত দিয়ে দেন অথবা আবারও পাঠিয়ে দেন। ভাবনা এই প্রতারক চক্রের প্রধান। তিনিই মূলত বিভিন্ন এজেন্টের কাছে ক্রেতা সেজে যান। শুক্রবার কাওরান বাজার আনিশা এন্টারপ্রাইজ মোবাইল ব্যাংকিং- এর দোকানে গিয়ে ১১ হাজার ৫০০ টাকা নগদে দিতে বলেন। দোকানদার কথামতো টাকা ক্যাশইন করেন। এ সময় ভাবনার গ্রুপের আরেকজন এসে বাংলালিংকের রিচার্জ কার্ড দিতে বলেন। দোকানদার কার্ড দিলে ওই ব্যক্তি চলে যান। এদিকে তখন ভাবনা বলেন, ভাই এখনও আমার মোবাইলে ক্যাশইন হয় নাই। তখন দোকানদার ভাবনার মোবাইল নিয়ে দেখেন যে, ০১৮৮৬-৯৫৯৩৭৯ নম্বরের পরিবর্তে ০১৮৮৬-৮৫৯৩৭৯ নাম্বারে টাকা ক্যাশইন হয়েছে। তখন ভাবনা টাকা ফেরত দেওয়ার জন্য চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন জড়ো হলে দোকানে থাকা সিসিটিভি ফুটেজ দেখা হয়। তাতে দেখা যায়, ক্রেতা সেজে কার্ড কিনতে আসা গ্রুপের আরেক সদস্যের কাছে ভাবনা কৌশলে ক্যাশইন করা ০১৮৮৬-৮৫৯৩৭৯ নম্বরের মোবাইল ফোনটি পরিবর্তন করে একই রং ও মডেলের ০১৮৮৬-৯৫৯৩৭৯ নম্বরের নিয়ে নেন। সিসি ক্যামেরায় এই প্রতারণা দেখার পর তারা ভাবনাকে আটক করে পুলিশকে জানালে তাকে গ্রেপ্তার করা হয়।

এ পর্যন্ত শতাধিক এমন প্রতারণার ঘটনা তারা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ভাবনা। তারা ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী এলাকায় এই ধরনের প্রতারণা করে থাকেন বলেও জানান এই কর্মকর্তা।

সম্পর্কিত খবর