শিরোনাম
icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত
down of head

কেরানীগঞ্জে কারখানায় আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ৮টায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসাদ নামে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। এ নিয়ে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা ১৪ জনে দাঁড়ালো।

হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেরানীগঞ্জে দগ্ধ আরও ১৭ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও নয়জন ভর্তি রয়েছেন। তাদের রাখা হয়েছে লাইফ সাপোর্টে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন আটজন। ১৭ জনের কেউ শঙ্কামুক্ত নন।

উল্লেখ্য, বুধবার বিকেলে কেরানীগঞ্জের চুনকুটিয়ার প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক কারখানায় আগুন লাগে। এসময় ঘটনাস্থলে একজন নিহত হন। দগ্ধ হন কমপক্ষে ৩৭ জন। এদের মধ্যে ৩৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

সম্পর্কিত খবর