শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

কেমিক্যাল গোডাউন থেকে এখনো বের হচ্ছে ধোঁয়া

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ২৩ ঘণ্টা পরও ধোঁয়া বের হচ্ছে।

ধোঁয়ার প্রভাবে পাশে থাকা রাইজিং ফ্যাশন নামের একটি গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

আজ (১৫ অক্টোবর) সকালে শিয়ালবাড়ী এলাকায় গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া ওই কেমিক্যাল গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে। পাশে অবস্থিত রাইজিং ফ্যাশন গার্মেন্টসের অসুস্থ হওয়া কর্মীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।

রাইজিং ফ্যাশনের কর্মী মো. আল আমিন বলেন, ‘কেমিক্যাল গোডাউনের বিষাক্ত গ্যাসে গার্মেন্টস ভরে ছিল। সকালে কাজ করতে এসে আমাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের কাউকে কাউকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
এসময় রাইজিং ফ্যাশন নামের ওই গার্মেন্টসের সামনে কর্মীদের অবস্থান করতে দেখা যায়।

তাদের কাউকে কাউকে বাড়ি ফিরে যেতে দেখা যায়।
গতকাল মঙ্গলবার পৌনে ১২টায় গোডাউনটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২টির বেশি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তিরা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর