শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

কাশ্মীরে তুষারধসে ৪ ভারতীয় সেনাসহ নিহত ৬

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সিয়াচেন হিমবাহে তুসারধসে আঘাত হানায় চার ভারতীয় সেনাসহ ছয়জন নিহত হয়েছেন। এক ভারতীয় সেনা কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ কবর জানিয়েছে।

হিমালয় পর্বতমালায় ভূমি থেকে ১৯ হাজার ফুট উঁচুতে একটি টহলচৌকিতে তুষারধসে আঘাত করলে সাত ব্যক্তি তুষারের নিচে চাপা পড়েন। এর পর উদ্ধারকর্মীরা তাঁদের তুষারের ভেতর থেকে বের করেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের হেলিকপ্টারে করে নিকটস্থ সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে ছয়জন মারা যান।

একাধিক বৈঠকের পরও সিয়াচেন হিমবাহ থেকে সৈন্য সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে ভারত ও পাকিস্তান। বিশ্বের সবচেয়ে উচ্চতায় অবস্থিত যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত এই সিয়াচেন।
ভারত ১৯৮৪ সালে এই হিমবাহের দখর নেয়। এর পর থেকে যুদ্ধের চেয়ে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের কারণে বেশি সেনা নিহত হয়েছেন।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে সিয়াচেনের একটি সামরিক ঘাঁটিতে তুষারধসে ১০ ভারতীয় সেনা নিহত হন।

হিমালয় পর্বতমালার এই অংশে শীতকালে তুষারধসে হওয়া একটি স্বাভাবিক ঘটনা। এ সময় সেখানকার তাপমাত্র মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।

সম্পর্কিত খবর