শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই : শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। এতে সামনের সারির কারিগর হবে কারিগরি শিক্ষা ব্যবস্থার ছাত্র-ছাত্রীরা। কারণ হাতে-কলমে কাজ করার সময় আমদের এসেছে। বিশ্ব ব্যবস্থা এখন এমন জায়গায় যাচ্ছে, আমাদের প্রযুক্তি শিক্ষতে হবে। বিজ্ঞান শিক্ষতে হবে।

আজ (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশের বাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা এবং ভোকেশনাল স্কুল এন্ড বি.এম কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে। তারা নিজেরাই সেটা মনে করেন। তারা তো তাদের মূল লক্ষ্য পালন করবেনই এবং রাষ্ট্রও চায় তারা যেন কোয়ালিটি কারিগরি দক্ষতা গ্রহণ করেন। কারিগরি শিক্ষার জন্য এ সরকারের বড় রকমের প্রয়াস রয়েছে।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। হয়তো আমাদের হাতে তেমন সময় নেই। কিন্তু তার পরেও কারিগরি শিক্ষার উপর আগের থেকে এখন আমদের অনেক জোর দিতে হবে। সে দিক থেকে আমরা অঙ্গীকারবদ্ধ। সে কারণে বেশ কিছু কার্যকরী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমাদের সময় শেষ হওয়ার আগেই আমরা চাই কিছু কিছু কাজ করে দেবো।

জুলাই আন্দোলন নিয়ে এই উপদেষ্টা বলেন, জুলাই মাসেই বড় রকমের আন্দোলন হয়েছিল। ছাত্রদের আন্দোলনে শ্রমিকরা যোগ দিয়েছিলেন। সেখানে ছাত্রদের মা-বাবারা, বিশেষ করে মায়েরা সেখানে যোগ দিয়েছিলেন। শিক্ষকরা সেখানে সর্মথন জুগিয়েছিলেন। সমগ্র জাতি এই ছাত্র-ছাত্রীদের পেছনে এসে দাড়িয়েছিলেন।

শিক্ষক উপদেষ্টা আরও বলেন, আমরা যারা নাগরিক হিসেবে ছিলাম আমরা ভুলে যেতে চাচ্ছিলাম, আমদের নাগরিক কোনো অধিকার আছে। আমরা প্রজাতে পরিণত হয়েছিলাম। এই ছাত্ররা জুলাইয়ে সেই ব্যবস্থা থেকে আমাদের মুক্তি দিয়ে নতুন বাংলাদেশ দিয়েছে। দেশকে গড়ে তোলার জন্য আমাদের হাতে অল্প সময়ের জন্য দায়িত্ব এসেছে। আমরা আশা করি, পরবর্তীতে যারা আসবে সমাজকে ঢেলে সাজানোর জনগণের যেই স্বপ্ন সেটা বাস্তবায়ন করবে। শিক্ষা বঞ্চিত জনগণকে সু-শিক্ষার আলোতে আলোকিত করবে।

শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর বিষয়ে তিনি বলেন, যেই শিক্ষা তাদের (শিক্ষার্থীদের) ভেতরের যে গুণাবলীকে স্ফুরণ ঘটানোর জন্য একটা ব্যবস্থা তৈরি করে দেবে। যেই শিক্ষা তাদের কর্ম দক্ষতাকে বাড়াবে। যেই শিক্ষা তাদের নৈতিক এবং মানবিক হতে সাহায্য করবে সেই শিক্ষা শুরু যেন আমরা করে দিতে পারি।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির সভাপতি মো. জামাল উদ্দিন মিঞা।

সম্পর্কিত খবর