শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে তলব, প্রয়োজনে গ্রেফতার

সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে আগামীকাল মঙ্গলবার সকালে ডিবিতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে কারিগরি শিক্ষাবোর্ডের অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী আকবর খানকে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর-রশীদ।

তিনি বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হবে। এতে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেফতার করা হবে। এছাড়া এই ঘটনায় যাদের নাম এসেছে পর্যায়ক্রমে সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে রোববার দুপুরে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছিলেন, সনদ বাণিজ্যের ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এরও আগে শনিবার রাজধানীর উত্তরা থেকে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী মোছা. সেহেলা পারভীনকে (৫৪) গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে সনদ বাণিজ্যের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ায় এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

ডিবি প্রধান বলেন, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাক না কেন আমরা কাউকে ছাড় দেবো না। এখন পর্যন্ত কাউকে ছাড় দেইনি। সনদ বাণিজ্য চক্রের সঙ্গে যতবড় রাঘব বোয়াল জড়িত থাকুক, তাদের ছাড় দেওয়া হবে না। আমাদের তথ্য-উপাত্তে যদি চেয়ারম্যানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, তবে তাকেও জিজ্ঞাসাবাদ করবো। যেকোনো সময় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকবো।

এন এস

সম্পর্কিত খবর