শিরোনাম
down of head

কারণ ছাড়াই বাড়ছে এস আলম কোল্ডের শেয়ারদর

পুঁজিবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিটি। ডিএসইর এক চিঠির জবাবে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

গত ১১ মে এস আলম কোল্ড রোলড স্টিলসের শেয়ারের সমাপনী দর ছিল ২৪ টাকা ৪০ পয়সা। গত ২৩ মে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ৩৪ টাকা ৫০ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ টাকা ১০ পয়সা বা ৪১ দশমিক ৩৯ শতাংশ। তবে সর্বশেষ গতকাল চিঠির জবাবের পর কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ৬৪ শতাংশ কমেছে।

অন্যদিকে গত ১১ মে কোম্পানিটির ১ লাখ ৪০ হাজার ৯০টি শেয়ার লেনদেন হয়েছে। এরপর ২৩ মে পর্যন্ত প্রতিদিন কোম্পানিটির শেয়ার লেনদেন বেড়েছে। ২৩ মে কোম্পানিটির ২৩ লাখ ১৫ হাজার ২০৯টি শেয়ার লেনদেন হয়েছে। গতকাল এ লেনদেন কমে দাঁড়িয়েছে ৯ লাখ ১৭ হাজার ৯৬৩টিতে।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এস আলম কোল্ড রোলড স্টিলসের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯ পয়সা।

সম্পর্কিত খবর