শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

কারওয়ান বাজারে বাসচাপায় স্কুটিচালক নিহত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বাসচাপায় মো. সাইয়াদুর হোসেন (৪৩) নামে এক স্কুটিচালক নিহত হয়েছেন। স্কুটি চালানো অবস্থায় কাঁপতে কাঁপতে তিনি হঠাৎ রাস্তায় পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাসা পূর্ব নাখালপাড়া এলাকায় বলে জানা গেছে।

বুধবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।

তিনি বলেন, নিহত ব্যক্তি স্কুটি চালিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। বিকেলে কারওয়ান বাজার এলাকার নিউ স্টার রেস্তোরাঁর সামনে তিনি কাঁপতে কাঁপতে সড়কের উপর পড়ে যান। এরপর তার পেছনে থাকা গুলিস্তান-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইয়াদুরের মৃত্যু হয়।

তেজগাঁও থানার ওসি বলেন, নিহত ব্যক্তির কোনো রোগ ছিল কি-না বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। যে বাসটি তাকে চাপা দেয় তখন বাসের গতিও ছিল তুলনামূলক অনেক কম। ঘটনাস্থলে থাকা স্থানীয়দের সঙ্গে তাৎক্ষণিক কথা বলে বাসচালকের প্রাথমিকভাবে কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ভিন্নবার্তা ডটকম/এন

সম্পর্কিত খবর