কামালুদ্দীন জাফরীকে সম্মাননা দিয়েছে ‘এনআরবি ইসলামিক লাইফ’

সেন্ট্রাল শরীয়াহ্ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অফ বাংলাদেশ এর চেয়ারম্যান এবং এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান, প্রখ্যাত ইসলামী স্কলার অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরীকে বিশেষ সম্মাননা দিয়েছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

এনআরবি ইসলামিক লাইফ এর বার্ষিক সম্মেলন-২০২১ এর বিশেষ সম্মাননা স্মারক কামালুদ্দীন জাফরী’র হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির উন্নয়ন প্রশাসন বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ আব্দুল্লাহ আল যুবায়ের।

এসময় আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল শরীয়াহ্ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অফ বাংলাদেশ এর সেক্রেটারী জেনারেল এবং এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর শরীয়াহ্ কাউন্সিলের সদস্য সচিব, অধ্যাপক মাওঃ এবিএম মাছুম বিল্লাহ।

উল্লেখ্য, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বার্ষিক সম্মেলন-২০২১ গত ১৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ কক্সবাজারে অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর