কনওয়েও করোনা পজিটিভ
ইংল্যান্ড সফরে গিয়ে প্রথম দুই টেস্ট হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে নিউজিল্যান্ড। হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ২৩ জুন মাঠে নামবে কিউইরা।
তবে লিডস টেস্ট শুরুর আগেই দুঃসংবাদ সফরকারী শিবিরে। কভিড-১৯ পজিটিভ হয়েছেন ডেভন কনওয়ে। সফরকারী দলের চতুর্থ ব্যক্তি হিসেবে করোনা আক্রান্ত হলেন এই ব্যাটার।
তার আগে করোনা পরীক্ষায় পজিটিভ হন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল এবং সাপোর্ট স্টাফদের ফিজিও বিজয় ভল্লভ ও স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ ক্রিস ডোনাল্ডসন। এই তিনজন আগে থেকে আইসোলেশনে আছেন।
এবার পাঁচদিনের আইসোলেশন শুরু হচ্ছে কনওয়ের। তার বিকল্প হিসেবে তৃতীয় টেস্টের জন্য কাউকে ডাকেনি নিউজিল্যান্ড।



