এপিএ বাস্তবায়নে প্রথম সোনালী ব্যাংক
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে ২০২০-২১ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে প্রথম হওয়ায় সোনালী ব্যাংক লিমিটেডকে পুরস্কৃত করেছে অর্থ মন্ত্রণালয়। ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধানের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলনকক্ষে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সোনালী ব্যাংকের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদুল কবীর, জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাসসহ বিভিন্ন ব্যাংকের নির্বাহী ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


