শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

এনার শরীর নিয়ে কুৎসিত কমেন্ট…

অভিনয়ের সময়ে অভিনেতারা চরিত্রের মধ্যে ঢুকে পড়েন। নিজের আসল সত্তাটা সরিয়ে রেখে চরিত্রের মতো করে খাপ খাইয়ে নিতে হয় শিল্পীদের। প্রয়োজনে চেহারাতেও বদল আনতে হয়। চরিত্রের প্রয়োজনে কখনও মেদ কমাতে হয়। আবার কখনও মেদ বাড়াতে হয়। অভিনেত্রী এনা সাহাও একটি বিশেষ চরিত্রে অভিনয় করার জন্য মেদ বাড়িয়েছেন। আর তার জন্যই একাধিক বার বডিশেমিং-এর শিকার হতে হয়েছে তাঁকে।

একান্ত আড্ডায় এই অভিজ্ঞতা শেয়ার করেন এনা। এনা জানান তিনি এই মুহূর্তে ওজন কমানোর জন্য নিয়মিত ওয়ার্কআউট করছেন। একটি ছবির চরিত্রের প্রয়োজনেই তিনি ওজন বাড়িয়েছিলেন।

এনা বলছেন, আমি বিগত কয়েকদিনে যেখানেই গিয়েছি, সেখানেই মানুষ আমার শরীর নিয়ে বলেছেন। লোকজন দেখে একটাই কথা বলেছেন, তুই প্রচণ্ড মোটা হয়ে গিয়েছিস। কী মোটা লাগছে তোকে। আমি জানি না এটাকে বডি শেমিং বলে কি না। কিন্তু এর জন্য সত্যিই আমার চিন্তা বেড়ে গিয়েছে।
এনা এমনকী এও বলেন, এখন বিষয়টা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে আমার আত্মবিশ্বাসও অনেকটা কমে গিয়েছে। আমার ইনস্টাগ্রামে কমেন্ট আসে, মোটা, মোটা হয়ে গিয়েছে। এর জন্য আমার খারাপ লেগেছে। তবে তার মানে এ নয় যে মোটা মেয়েরা সুন্দর না। আসলে মোটা-রোগা দিয়ে সৌন্দর্য বিচার করা যায় না। যে যার মতো করে সুন্দর। তবে আমি এখন রোগা হতে চাই।

প্রসঙ্গত, এই মুহূর্তে এনা একটি ওয়েব সিরিজে কাজ করছেন। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ভূত চতুর্দশী। এছাড়াও নিজের ইউটিউব চ্যানেলে ভ্লগিং নিয়ে ব্যস্ত এনা সাহা।

সম্পর্কিত খবর