এনসিসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের চুক্তি
এনসিসি ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডে (ইউরো) অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। এনসিসি ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও-চলতি দায়িত্ব) খন্দকার নাইমুল কবির এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী (সৌরশক্তি ও নবায়নযোগ্য শক্তি) যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে এবং রফতানিমুখী শিল্প ও রফতানিযোগ্য উৎপাদনশীল শিল্পের কাঁচামাল আমদানির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে ২০ কোটি ইউরোর সমমূল্যের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।



