শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

একসঙ্গে বাবা- ছেলের প্রাণ গেলো সড়কে

চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার বিকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাকিলা ইউনিয়নের গোগরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের পয়ালজোস মোল্লাবাড়ির আবু তাহের ও তার ছেলে মামুন।

স্থানীয়রা জানিয়েছেন, আবু তাহের ও মামুনসহ ৫ জন সিএনজিচালিত অটোরিকশায় চাঁদপুর সদরের সফরমালীতে গরু কিনতে যাচ্ছিলেন। পথে বৃষ্টির মধ্যে চাঁদপুরগামী বালুবাহী পিকআপের সঙ্গে তাদের বহনকারী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাহের ও মামুন নিহত হন। বাকিদের মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী রাসেল ইভান ও আব্দুল কাদের জানান, মূষলধারে বৃষ্টির মধ্যে সিএনজির সঙ্গে চাঁদপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে সড়কের পাশের একটি রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিটি চূর্ণবিচূর্ণ হয়ে যাত্রীরা ছিটকে পড়ে। শব্দ শুনে বৃষ্টির মধ্যে দৌড়ে গিয়ে দেখি দুজন মারা গেছেন। অপর যাত্রীদের উদ্ধার করে চাঁদপুর পাঠিয়ে দেই। আহতদের একজনের দুই পা বিচ্ছিন্ন হয়ে যেতে দেখেছি।

রাসেল ইভান জানান, নিহত একজনের কাছে অনেক টাকা পেয়েছি; যা পরে আমি মিজান চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি।

বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, আমি বৃষ্টির মধ্যে ঘটনাস্থলে এসে দেখি দুটি লাশ আর একটি সিএনজি সড়কের পাশে পড়ে আছে। তখনই আমি পুলিশকে খবর দেই।

অপর এক প্রশ্নে মিজানুর রহমান জানান, নিহত একজনের কাছে একটি মোবাইল পাওয়া গেছে যা দুর্ঘটনার কারণে নষ্ট হয়ে গেছে। সেটি থেকে সিম খুলে অন্য একটি মোবাইলে ঢুকিয়ে ফোনের মাধ্যমে নিহতের শনাক্ত করেছি। নিহত ব্যক্তির কিছু টাকা উদ্ধারকারীরা আমার কাছে দিয়েছেন।

হাজীগঞ্জ থানার এসআই আবু জাফর জানান, আমরা ঘটনাস্থলে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, পিকআপ জব্দ করা হয়েছে।

এন এস

সম্পর্কিত খবর