একচ্যুয়ারি পেশার বিকাশে কাজ করছে আইডিআরএ
আজ বুধবার “বীমা শিল্পে তরুণদের কর্মসংস্থান: একচ্যুয়ারি পেশার বিকাশ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স -এ অনুষ্ঠিত হয়।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসলাম আলম -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিআরএ -এর সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক।

মুখ্য আলোচক ছিলেন ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, একচ্যুয়ারি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একচ্যুয়ারি আফরিন হক, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট এবং মেঘনা লাইফ ও কর্নফুলী ইনস্যুরেন্স পিএলসি’র ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের বতর্মান প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী সহ বীমা খাত সংশ্লিষ্ট প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
সেমিনারে আলোচকরা বর্তমান সময় দেশে একচ্যুয়ারি সংকটের কথা তুলে ধরে জানান, বর্তমানে পুরো বীমা খাতে মাত্র চার থেকে পাঁচজন একচ্যুয়ারি কাজ করছেন। এর মধ্যে মাত্র দুইজন দেশে অবস্থান করছেন, বাকিরা বিদেশে থেকে কাজ করছেন। তাই এই সংকট নিরসনে আইডিআরএ -কেই কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে।


