শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

উর্ধ্বমুখী ডলারের দাম

ব্যাংকে ডলারের দাম আবার বাড়তে শুরু করেছে। গত তিন কার্য দিবসে ডলারের দাম ব্যাংকগুলোতে গড়ে ৬০ পয়সা বেড়েছে।

গত মঙ্গলবার ব্যাংকে প্রতি ডলারের দাম ছিল গড়ে ১২২ টাকা ১০ পয়সা। রোববার তা বেড়ে ১২২ টাকা ৮০ পয়সায় ওঠেছে। তবে এদিন কোন কোন ব্যাংকে ডলারের দাম সর্বোচ্চ ১২২ টাকা ৯০ পয়সায় ওঠেছে। সাম্প্রতিক সময়ে আমদানি বাড়ার কারণে ডলারের চাহিদা বেড়েছে। যে কারণে এর দাম বাড়ছে।

এদিকে রবিবার আন্ত:ব্যাংকেও ডলারের দাম কিছুটা বেড়েছে। এদন আন্ত:ব্যাংকে প্রতি ডলার সর্বনিম্ম ১২২ টাকা ৫৫ পয়সা ও সর্বোচ্চ ১২২ টাকা ৭০ পয়সা দরে। গড় দাম ছিল ১২২ টাকা ৬৩ পয়সা। এর আগে গত বৃহস্পতিবার আন্ত:ব্যাংকে প্রতি ডলারের দাম ছিল সর্বোচ্চ ১২২ টাকা ৬০ পয়সা।

এর আগে গত কয়েক মাস ধরে ডলারের দাম নিম্মমুখী ছিল। কেন্দ্রীয় ব্যাংককে বাজার থেকে ডলার কিনে এর দাম ধরে রাখতে হয়েছে। গত সপ্তাহের শেষ দিকে এসে ডলারের দাম বাড়তে শুরু করে।

গত আগস্ট ও সেপ্টেম্বরে রপ্তানি আয় কম এসেছে। এ কারণে রপ্তানি খাতে ডলারের জোগান কমেছে। তবে রেমিটেন্স বেড়েছে। পাশাপাশি আমদানিও বেড়েছে। এ কারণে ডলারের চাহিদা বেড়েছে। ফলে দামও কিছুটা বাড়ছে।

সম্পর্কিত খবর