শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

উত্তরায় শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়কে তীব্র যানজট

সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নটর ডেম শিক্ষার্থী নাঈমের মৃত্যুর ঘটনায় উত্তরায় বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ‘নাঈম হত্যার’ বিচার ও তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে তারা নিরাপদ সড়কের দাবি তুলেছেন।

এ সময় উত্তরা থেকে বনানী এবং উত্তরা থেকে গাজীপুর চৌরাস্তা এবং আশুলিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ ছাত্র উত্তরা আজমপুর থেকে হাউস বিল্ডিং পর্যন্ত সড়কে অবস্থা নিয়ে আছে। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘হত্যা মামলার আইন চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সম্পর্কিত খবর