ইসলামী ব্যাংকের ব্যবসায় উত্কর্ষ ক্যাম্পেইন শুরু
প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাসব্যাপী ব্যবসায় উত্কর্ষ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এএমডি মো. ওমর ফারুক খান। ডিএমডি জেকিউএম হাবিবুল্লাহর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট উইংপ্রধান মো. মাকসুদুর রহমান, ডিএমডি মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, মো. আলতাফ হুসাইন, মো. নাইয়ার আজম, সিআরও মোহাম্মদ আলী ও ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা।



