down of head

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাহিদা আনোয়ার। পরিচালকদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন এম জি ফারুক, আলহাজ মো. ইয়াহিয়া, মো. আশিক হোসেন, স্বতন্ত্র পরিচালক মো. আমিরুল হাসান, প্রধান উপদেষ্টা আলহাজ মো. আনোয়ার হোসেন, কন্সালট্যান্ট এ কে মমতাজ খাঁন, মূখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিম উদ্দিন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আখতারুজ্জামান। সভায় শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব ও পরিচালক মন্ডলীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটির এ তথ্য জানিয়েছে। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারা ২০১৯ সালে কোম্পানির প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রবৃদ্ধির এই গতিকে ভবিষ্যতেও অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

সম্পর্কিত খবর