প্রকাশিত সংবাদের প্রতিবাদ
‘ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানীকে নিয়ে একটি মহল বিভ্রান্তে লিপ্ত’

জিনান মাহমুদ :

একটি অনলাইন নিউজ পোর্টালে “৬ বার বেতন-ভাতা বৃদ্ধি, অনুমোদন ছাড়া ২ কোটি টাকা নিয়েছেন মীর নাজিম’’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মীর নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে সংবাদটির প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়েছে, গ্রাহকের বীমা দাবী পরিশোধ করার পাশাপাশি পুজিঁবাজারে প্রবেশ করে যখন লাখো শেয়ার হোল্ডারদের আস্থা অর্জন করে ব্যবসায়ীক সফলতার দিকে এগিয়ে যাচ্ছে বেসরকারী খাতের সাধারণ বীমা প্রতিষ্ঠান ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড– ঠিক তখন প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন এবং অগ্রযাত্রা ব্যাহত করার জন্য একটি মহল ভুল তথ্য দিয়ে ‘‘অতিরঞ্জিত, মিথ্যা, বানোয়াট গল্প’’ পরিবেশন করছে। এসব মনগড়া, অসঙ্গতিপূর্ণ ও আংশিক এসব সংবাদ পরিবেশন করে শেয়ার হোল্ডার ও সাধারণ বীমা গ্রাহকদের মাঝে বিভ্রান্তির সৃষ্টির চেষ্টা চলছে।

এই সংবাদটির ব্যাপারে আমাদের বক্তব্য হলো, পত্রিকার প্রতিনিধি সঠিক তথ্য যাচাই না করেই ভুল তথ্য উপস্থাপন করেছেন। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ও আইডিআরএ-এর অনুমোধন ছাড়া মুখ্য নির্বাহী কর্মকর্তাদের নিয়োগ ও বেতন ভাতা নেয়ার কোন সুযোগ নেই।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স এর অগ্রযাত্রায় আগামী বছরগুলোর জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা বিচক্ষণ সিইও মীর নাজিম উদ্দিনের নেতৃত্বে বাস্তবায়নের মাধ্যমে কোম্পানী অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রকাশিত সংবাদের আমরা প্রতিবাদ জানাচ্ছি।

মূলত, কোম্পানী থেকে অপরাধ, অনিয়ম ও দূর্নীতির কারণে সদ্য সাময়ীক বরখাস্ত হওয়া এক কর্মকর্তা ও তার সহযোগী কতিপয় কর্মকর্তা অসৎ উদ্দেশ্য নিয়ে বিভিন্ন মহলে অপপ্রচার এবং মিথ্যাচার করে বেড়াচ্ছেন। তার দেয়া বিভ্রান্তিকর, মিথ্যা, অতিরঞ্জিত ও বানোয়াট গল্পের উপর নির্ভর করে সংবাদ প্রচার করেছে নিউজ পোর্টালটি, তারা পূর্বেও একই কাজ করেছিল, যা সঠিক সাংবাদিকতার পরিপন্থি।

যখন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আদেশের আলোকে এবং মাননীয় পরিচালনা পর্ষদের নির্দেশনায় কোম্পানীকে অতি স্বল্প সময়ে পুজিঁবাজারে এনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সিইও মীর নাজিম উদ্দিন– তখনি দুষ্টচক্র প্রতিহিংসা পরায়ন হয়ে এরূপ সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এমনকি, উক্ত পত্রিকাটিও সুকৌশলে স্বল্প ও খন্ডিত তথ্য পরিবেশন করে সুনাম ক্ষুন্ন করার চেষ্টা চালিয়েছে, প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে জোর প্রতিবাদ জানাচ্ছি।

 

 

 

এ প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মীর নাজিম উদ্দিন বলেন, কোম্পানীর সম্মানিত শেয়ারহোল্ডার, সম্মানিত পলিসি হোল্ডার এবং কর্মকর্তা–কর্মচারীকে সর্বোপরি কোম্পানীর বৃহত্তর স্বার্থে কাজ করে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড যে সুনাম অর্জন করেছে, তা ক্ষুন্ন করার জন্যই এই অপচেষ্টা।

 

সম্পর্কিত খবর