শিরোনাম
icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি
down of head

ইরানের ইস্পাত উৎপাদন কমেছে ১৫ শতাংশ

টানা কয়েক বছর বৃদ্ধির পর ইরানের ইস্পাত উৎপাদন কমেছে। অক্টোবরে দেশটিতে ইস্পাতের উৎপাদন হ্রাস পায় ১৫ শতাংশ। সংশ্লিষ্টদের মতে, বিদ্যুৎ সংকটের কারণে শিল্প ধাতুটির উৎপাদন ব্যাহত হয়েছে। ইরানিয়ান স্টিল প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (আইএসপিএ) জানায়, চলতি বছরের মার্চ থেকে দেশটিতে ইস্পাতের উৎপাদন ৩ থেকে ১৩ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনাল।

ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ইস্পাত উৎপাদনে ব্রাজিলের পরই দশম অবস্থানে রয়েছে ইরান। তবে সম্প্রতি দেশটিতে উৎপাদন ব্যাহত হওয়ায় মধ্যপ্রাচ্যে ধাতুটির মোট উৎপাদন কমেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে প্রযুক্তি ও বিনিয়োগ কমেছে এশিয়ার দেশটিতে। এর কারণে প্রাকৃতিক গ্যাস উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে বিদ্যুৎ সংকট প্রকট হওয়ায় দেশটির ইস্পাত উৎপাদনে ভাটা পড়েছে।

জ্বালানি তেলের রফতানিনির্ভরতা কমিয়ে আনতে ইস্পাত, লোহা ও কপারসহ বিভিন্ন ধাতুর রফতানি বাড়ায় দেশটি। এ সময় ইস্পাত উৎপাদন কমে যাওয়ায় ইরানের বৈদেশিক মুদ্রা আয়ের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছে বাজারসংশ্লিষ্টরা।

২০১৮ সালের তুলনায় গত বছর প্রায় ১৬ শতাংশ বেশি ইস্পাত উৎপাদন করে ইরান। গত বছর মোট ইস্পাত উৎপাদনের পরিমাণ ছিল ২ কোটি ৯০ লাখ টন, যা এক দশকের তুলনায় ১৪১ শতাংশ বেশি।

সম্পর্কিত খবর