শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

অভ্যন্তরীণ চাহিদা মেটাতে চা আমদানি বাড়াচ্ছে ভারত

টানা দুই বছরের মতো বেড়েছে ভারতের চা আমদানি। চলতি বছর দেশটির দক্ষিণাঞ্চলে অপ্রত্যাশিত বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে চা উৎপাদন। যে কারণে স্থানীয় চাহিদার সঙ্গে তাল মেলাতে ভাটা পড়েছে পণ্যটির রফতানিতে। জানা যায়, আগের বছরের তুলনায় ২০২০ সালে ভারতে চা আমদানি ৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৩৪ লাখ কেজিতে। পূর্ববর্তী বছরগুলোর তুলনায় চলতি বছর আগস্টের শেষ নাগাদ ভারতের চা আমদানির পরিমাণ ৩৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১ কোটি ৭০ লাখ কেজি।

প্রধানত আফ্রিকা, ভিয়েতনাম ও নেপাল থেকে চা আমদানি করে থাকে ভারত। চা উৎপাদকদের মতে, মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আওতায় নেপাল থেকে সস্তা দরে চা আমদানি করে এগুলো দার্জিলিং চা হিসেবে বিক্রি করা হয়।

ভারতীয় চা বোর্ড জানায়, আমদানি করা চা ভারতীয় চা হিসেবে পাশ করালে আমদানিকারকের লাইসেন্স বাতিল বা স্থগিত করা হবে।

ভারতের চা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত পাত্র বলেছেন, আমরা এখনো জানি না পুনরায় রফতানির জন্য কী পরিমাণ চা আমদানি হয়েছে। আর কী পরিমাণ চা স্থানীয় বাজারে ছড়িয়ে গেছে।

ভারতের চা রফতানিকারক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অংশুমান ক্যানোরিয়া জানিয়েছেন, চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বছরওয়ারি জাহাজীকরণ ১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ কোটি ৮৮ লাখ কেজি। ২০২০ সালের প্রথম সাত মাসে রফতানি নেমে আসে ২০ কোটি ৯৭ লাখ কেজিতে। চলতি বছর ভারতের রফতানিকৃত চায়ের পরিমাণ ২০ কোটি কেজিতে পৌঁছার জন্য প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেন অংশুমান ক্যানোরিয়া।

 

সম্পর্কিত খবর