শিরোনাম
icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
down of head

বিডি থাই ফুডের আইপিও আবেদন ২৩ ডিসেম্বর

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের আবেদন আগামী ২৩ ডিসেম্বর শুরু হবে। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৩ অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৯৩তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটিকে ১০ টাকা ইস্যু মূল্যের ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়া হয়। উত্তোলিত অর্থে যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনা, ভবন নির্মাণ, ভূমি উন্নয়ন ও আইপিও প্রক্রিয়ার খরচ খাতে ব্যয় করা হবে।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুসারে পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির নিট সম্পদমূল্য (এনএভি) ১২ টাকা ৮২ পয়সা। আর পুনর্মূল্যায়নসহ এনএভি ১৪ টাকা ২৩ পয়সা। গত পাঁচ বছরের ভারিত গড় হারে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬৩ পয়সা। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৬৬ কোটি ৫০ লাখ টাকা। এ অর্থের শেয়ারধারীদের স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরুর দিন থেকে পরবর্তী তিন বছর পর্যন্ত লকইন আরোপ করা হয়েছে।

এছাড়া কোম্পানিটির ইপিএস ১ টাকা বা এর বেশি না হওয়া পর্যন্ত উদ্যোক্তা ও পরিচালকরা কোনো প্রকার লভ্যাংশ নিতে পারবেন না। পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না। বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের কর্মীদের অনুকূলে ১৫ শতাংশ শেয়ার ইস্যু করতে পারবে। তবে এক্ষেত্রে এ শেয়ারের ওপর দুই বছরের লকইন থাকবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বিএলআই ক্যাপিটাল লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড।

সম্পর্কিত খবর